সর্বশেষ

জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সচিবালয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্যচুক্তি বর্তমান সরকারের করা নয়, বরং এটি রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে উত্তরাধিকারসূত্রে পাওয়া।

মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ অংশ নেন।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো আন্তর্জাতিক চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয়, যা ইচ্ছামতো বাতিল করা যায়। এসব চুক্তি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠে এবং উভয় দেশের স্বার্থ বিবেচনায় রেখে ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরির লক্ষ্য থাকে। তাই এ নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই।

তিনি আরও জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত ব্যাখ্যার ভিত্তিতে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য দেশের স্বার্থ রক্ষা করা। চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তবে তা পুনর্বিবেচনার সুযোগ চুক্তিতেই রয়েছে। ফলে এ বিষয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত শুল্কের প্রভাব কমাতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি পারস্পরিক শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি স্বাক্ষরিত হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন