সর্বশেষ

জাতীয়

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে কমতে পারে দাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে, যার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (৪ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২৩ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ২ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৫৩৩ দশমিক ৩০ ডলারে।

টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বাজারে আস্থা ফেরাতে পারেনি। বরং মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার সম্ভাবনা স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি ইরানের হামলা ও সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবন্দরে অগ্নিকাণ্ড উত্তেজনা বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণ অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে, ফলে চাহিদা কমেছে। এছাড়া তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির চাপ বেড়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে বাধ্য করতে পারে।

সাধারণত মুদ্রাস্ফীতি ও ভূরাজনৈতিক অস্থিরতার সময়ে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে উচ্চ সুদের হারের পরিবেশে সরাসরি মুনাফা না থাকায় বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।

বার্ট মেলেক আরও জানান, স্বর্ণের দামের জন্য প্রতি আউন্স ৪,২০০ ডলারের কাছাকাছি একটি শক্তিশালী সাপোর্ট রয়েছে। তবে অনিশ্চয়তা বাড়লে স্বল্পমেয়াদে বিনিয়োগকারীরা বাজার থেকে সরে যেতে পারেন।

অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। স্পট সিলভার ৩ দশমিক ২ শতাংশ, প্লাটিনাম ১ দশমিক ৭ শতাংশ এবং প্যালাডিয়াম ২ দশমিক ৯ শতাংশ কমেছে।

বিশ্ববাজারে এ দরপতনের প্রভাবে দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দাম কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়।

উল্লেখ্য, সর্বশেষ গত ৩০ এপ্রিল দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন