সর্বশেষ

আন্তর্জাতিক

চীনের হুনানে আতশবাজি কারখানায় বিস্ফোরণ: নিহত ২১, আহত ৬১

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রদেশটির রাজধানী চাংশায় অবস্থিত হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উদ্ধারকাজে প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকারী ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট কর্মীরা অংশ নিয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ধ্বংসস্তূপ ও আগুনের দৃশ্য দেখা গেলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

উল্লেখ্য, গত বছর চীন বিশ্ববাজারে প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বৈশ্বিক সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশ।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন