সর্বশেষ

জাতীয়

বাণিজ্য সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন ইউএসটিআরের ব্রেন্ডান লিঞ্চ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছাচ্ছেন। তাঁর এই সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সোমবার (৪ মে) এক মিডিয়া নোটে এ তথ্য নিশ্চিত করেছে।

নোটে বলা হয়, ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৫ থেকে ৭ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবে। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে উভয় দেশই অংশীদারিত্বমূলক অগ্রগতি চায়। এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাজারে পণ্যের প্রবেশাধিকার সহজ হবে, বিনিয়োগের বাধা কমবে এবং বাণিজ্যিক সুযোগ সম্প্রসারিত হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটি ওয়াশিংটন থেকে কোনো বাণিজ্য প্রতিনিধির প্রথম ঢাকা সফর।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন