সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: প্রধান আসামি ‘চিকন আলীম’ ঢাকায় গ্রেফতার

নুুর আলম দুলাল, কুষ্টিয়া
নুুর আলম দুলাল, কুষ্টিয়া

রবিবার, ৩ মে, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বারবার স্থান পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ মামলার প্রধান আসামি চরমপন্থী কালু বাহিনীর অন্যতম সদস্য আব্দুল আলীম ওরফে চিকন আলীমের (৪৪)।

শনিবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর একটি যৌথ দল তাকে গ্রেফতার করে।

জানা যায়, গত ২২ এপ্রিল রাতে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ঘাট এলাকায় গড়াই নদীর মোহনা সংলগ্ন পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে লক্ষীকুন্ডা নৌ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ৮-৯ জন দুর্বৃত্ত স্পিডবোটযোগে এসে নৌ পুলিশের টহল দলের ওপর শর্টগান দিয়ে গুলি ছোড়ে। এতে ইনচার্জসহ চারজন পুলিশ সদস্য এবং নৌকার মাঝি আহত হন।

এ ঘটনায় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৪/১১৯, তারিখ-২২/০৪/২০২৬ খ্রি.)। মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারাসহ দণ্ডবিধির ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩২৪/৩০৭/৪৩১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই আসামিদের গ্রেফতারে তৎপর হয় র‌্যাব। তদন্তকারী কর্মকর্তার তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-১ এবং র‌্যাব-৩ সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে) বিকেল ৬টার দিকে ঢাকার কাফরুল থানাধীন মিরপুর-১৪ পুলিশ কোয়ার্টারের সামনে ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে মামলার ঘটনায় সরাসরি জড়িত আব্দুল আলীম ওরফে চিকন আলীমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত চিকন আলীম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়ারামপুর ঘোষপাড়ার বেলায়েত ওরফে বিলাইয়ের ছেলে। র‌্যাব সূত্রে জানা গেছে, নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করে আসছিলেন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে তাকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিকভাবে জানা যায়, তিনি জাসদ গণবাহিনীর ৯০-এর দশকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামরিক প্রধান পলাতক চরমপন্থী নেতা কালুর পক্ষে কুমারখালী, খোকসা এবং পদ্মা নদী এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন