সর্বশেষ

সারাদেশ

নড়াইলে জেলা পর্যায়ের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

সোমবার, ৪ মে, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে জেলার তিনটি উপজেলার উপজেলা পর্যায়ে বিজয়ীরা অংশগ্রহণ করেন তিনটি গ্রুপে। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

১০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে লোহাগড়া উপজেলার জামিয়া হুজ্জাতুল ইসলাম মাদ্রাসার ছাত্র মোঃ সাজ্জাদ সরদার। দ্বিতীয় স্থান অর্জন করেছে একই উপজেলার আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) মাদ্রাসার ছাত্র মোঃ আফিফ হাসান এবং তৃতীয় হয়েছে নড়াইল সদর উপজেলার ননীক্ষীর তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল্লাহ।

২০ পারা গ্রুপে প্রথম হয়েছে মারকাজুল কুরআন নড়াইলের ছাত্র ইউসা আহম্মেদ লাবিদ। দ্বিতীয় হয়েছে নড়াইল সদরের তানজিমুল কুরআন মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা এবং তৃতীয় হয়েছে লোহাগড়ার আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) মাদ্রাসার ছাত্র মোঃ তামজীদ হুসাইন।

৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে মারকাজুল কুরআন নড়াইলের ছাত্র হাফেজ সৈয়দ নাজমুস সাদ। দ্বিতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের হাফেজ মোঃ রামিমুজ্জামান এবং তৃতীয় হয়েছে সুমাইয়া (রাঃ) হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্রী হাফেজা মোসাঃ হুজায়ফা নু’রাত জান্নাত।

প্রতিযোগিতা শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম মুফতি ওয়াকিউজ্জামান, নড়াইল জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা বিলাল হোসাইন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুস শুকুর এবং ফিল্ড অফিসার খন্দকার দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা প্রতিযোগীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করেন।

এ সময় সরকারি কর্মকর্তা, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন