সর্বশেষ

সারাদেশ

ভালুকায় বাড়ির পাশের ডোবায় পড়ে চার বছরের শিশুর মৃত্যু

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ১ মে, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মোহাম্মদ সাফওয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ সাফওয়ান ওই এলাকার গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা হুসাইন আহমেদের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু সাফওয়ান স্থানীয় একটি দোকান থেকে চিপস ও পটেটো কিনে বাড়ি ফিরছিল। পথে গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রায় ১০ ফুট গভীর একটি ডোবায় অসাবধানতাবশত পা পিছলে সে পানিতে পড়ে যায়।

এরপর দীর্ঘ সময় শিশুটিকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন