ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আগ্রহ পুতিনের, ইউক্রেন যুদ্ধ শেষের শর্ত ট্রাম্পের
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী টেলিফোন আলাপ হয়। সেই আলোচনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে চলমান বিরোধ সমাধানে মস্কো ভূমিকা রাখতে পারে বলে জানান পুতিন। এ বিষয়ে ওয়াশিংটনকে সহযোগিতা করতে চান বলেও তিনি আগ্রহ প্রকাশ করেন।
হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন সহায়তার প্রস্তাব দিলেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—প্রথমে রাশিয়াকে নিজেদের চলমান যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে হবে। ট্রাম্পের ভাষায়, “আমি তাকে বলেছি, আগে আপনার নিজের যুদ্ধ শেষ করুন, তারপর আমাদের সহায়তা করুন।”
এছাড়া পুতিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় যুক্ত হয়ে কূটনৈতিক সমাধানে ভূমিকা রাখতে পারেন বলেও ট্রাম্পকে জানিয়েছেন।
এর আগে ট্রাম্প তাদের আলোচনাকে “খুবই ফলপ্রসূ” বলে উল্লেখ করেন এবং ইউক্রেন সংঘাতের একটি দ্রুত সমাধান আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
১১৯ বার পড়া হয়েছে