সারাদেশ
ঢাকার ধামরাই উপজেলায় পেট্রোল ও অকটেন সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
ধামরাইয়ে অকটেন সরবরাহ বেড়েছে, পাম্পে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক
রাসেল হোসেন, ধামরাই
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় পেট্রোল ও অকটেন সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (আজ) বৃষ্টির মধ্যেও মোটরসাইকেল চালকদের লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ির চালকদের তেল নিতে তেমন দেখা যায়নি।
ধামরাই উপজেলায় মোট ৭টি ফিলিং স্টেশনের মধ্যে ৫টি স্টেশন পেট্রোল ও অকটেন সরবরাহ করে থাকে। এর মধ্যে আজ তিনটি ফিলিং স্টেশন মিলে প্রায় ৩৬ হাজার লিটার অকটেন সরবরাহ করেছে।
পাম্প কর্তৃপক্ষ জানায়, আগের তুলনায় বর্তমানে পেট্রোল ও অকটেনের সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং এখন আর তেমন কোনো ঘাটতি নেই। তবে কিছু মোটরসাইকেল চালক তেল নেওয়ার পর তা বোতলে সংরক্ষণ করার জন্য বের করে নিচ্ছেন, যার কারণে পাম্পে মোটরসাইকেলের লাইনের সংখ্যা কমছে না।
৩৪৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর