সর্বশেষ

সারাদেশ

রানীপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে একটি কারখানার মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে রানীপুর এলাকার ‘রনি আইসক্রিম কারখানায়’ এ অভিযান চালানো হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে লোগো ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক মোহাম্মদ রাকিব (২২), পিতা রুস্তম আলী মোল্লাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় অনাদায়ে নির্ধারিত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড মওকুফ করা হয়।

অভিযান চলাকালে কারখানায় মজুদ থাকা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে তৈরি আইসক্রিম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন