৫৫ রানের জয়, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ২–১ এ জিতল টাইগাররা
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নিউজিল্যান্ডকে ২১০ রানে অলআউট করে ৫৫ রানের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা।
রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ৩২ রানের মধ্যেই তারা হারায় ৩টি উইকেট। তবে ওপেনার নিক কেলি কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ৫৯ রান করে ফেরার পর কিউইদের ইনিংস আর এগোতে পারেনি।
মিডল অর্ডারে ডিন ফক্সক্রফট ৭২ বলে ৭৫ রানের লড়াকু ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। শেষদিকে বাংলাদেশের বোলারদের চাপে দ্রুতই গুটিয়ে যায় নিউজিল্যান্ড, ৪৪.৫ ওভারে তাদের ইনিংস থামে ২১০ রানে।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজুর রহমান। তিনি ৪৩ রান দিয়ে নেন ৫টি উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা নেন ২টি করে উইকেট।
এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৬৫ রান। ওপেনার তানজিদ তামিম করেন ঝকঝকে ১০৫ রান, লিটন দাস যোগ করেন ৭৬ রান। তাওহিদ ৩৩ ও মেহেদী হাসান করেন ২২ রান।
ম্যাচসেরার পুরস্কার পান নাজমুল হোসেন, যিনি ১১৯ বলে ১০৫ রানের দারুণ ইনিংস খেলেন। সিরিজ সেরা হন নাহিদ রানা, যিনি পুরো সিরিজে নেন ৮টি উইকেট।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।
১১৬ বার পড়া হয়েছে