সর্বশেষ

সারাদেশ

মহানন্দা সেতু টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি প্রদান

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল ব্যবস্থা বাতিল করে টোল ফ্রি করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় নাগরিকদের একটি সংগঠন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানারসহ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে লিখিত স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মহানন্দা সেতুটি স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো। কিন্তু টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়।

বক্তারা বলেন, সেতুটি স্থানীয় জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা উচিত এবং দ্রুত টোল ব্যবস্থা বাতিল করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক অধিকার আদায় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন