সর্বশেষ

সারাদেশ

সীতাকুণ্ডে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে নলা কাশেমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র দক্ষিণ সলিমপুর এলাকায় পুনরায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এরই প্রেক্ষিতে জেলা পুলিশের একটি দল দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পাল্টা আক্রমণের চেষ্টা করলে সাঁড়াশি অভিযানে নলা কাশেমকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতার হওয়া নলা কাশেমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র আইন, হত্যা ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সাম্প্রতিক জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার মামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন