চাঁপাইনবাবগঞ্জে কৃষকের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের সামনে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
তিনি বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি কৃষকদের সঠিকভাবে বীজ ও সার ব্যবহারের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তারসহ অন্যান্যরা।
২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
১২৪ বার পড়া হয়েছে