মুন্সীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমানের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কেন্দ্রগুলোতে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা সঠিকভাবে কার্যকর রয়েছে কিনা, মেডিকেল টিম প্রস্তুত আছে কিনা, কেন্দ্র ও কেন্দ্র-সংলগ্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কেও বিস্তারিতভাবে অবহিত হন।
আজকের পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষায় ১০,২১৩ জন, দাখিল (মাদ্রাসা) পরীক্ষায় ১,২৪০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১,২০৯ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
২৫০ বার পড়া হয়েছে