সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে জেলা প্রশাসক ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামীম মিয়া, নরসিংদী 
শামীম মিয়া, নরসিংদী 

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এতে নরসিংদীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নবীন ও প্রবীণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। তিনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সহ-সভাপতি হলধর দাস ও কাজী আনোয়ার কামাল, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, হাবিবুর রহমান, মোর্শেদ শাহরিয়ারসহ অন্যান্য সাবেক ও বর্তমান সাংবাদিকরা।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন