সর্বশেষ

সারাদেশ

সন্তান জন্মের ৩ দিন পর এসএসসি পরীক্ষায় অংশ নিলেন হাওয়া আক্তার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে মাতৃত্ব ও পড়াশোনার দায়িত্ব একসঙ্গে সামলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক এসএসসি পরীক্ষার্থী।

সন্তান জন্মের মাত্র তিনদিন পর শারীরিক দুর্বলতা নিয়েও পরীক্ষায় অংশ নিয়ে দৃঢ় মনোবল ও স্বপ্নপূরণের অদম্য ইচ্ছার পরিচয় দিয়েছেন হাওয়া আক্তার।

জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের গত ১৮ এপ্রিল সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর তিনি শারীরিকভাবে দুর্বল থাকলেও এসএসসি পরীক্ষা থেকে পিছিয়ে থাকেননি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে পরিবারের কাছে রেখে তিনি কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন।

এ সময় তার নবজাতক সন্তানকে পরিবারের একজন সদস্য পরীক্ষা কেন্দ্রের পাশের একটি কক্ষে রেখে দেখভাল করেন। ফলে একদিকে চলেছে মায়ের পরীক্ষা, অন্যদিকে সন্তানের যত্ন।

স্থানীয়রা জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লক্ষ্য থেকে সরে না দাঁড়ানোর এই ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। তাদের মতে, হাওয়া আক্তারের এই সাহসিকতা প্রমাণ করে—ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় নয়।

এ বিষয়ে কেন্দ্রের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞা বলেন, তাদের কেন্দ্রে প্রায় ১১০০ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে একজন পরীক্ষার্থী মাত্র তিনদিন আগে সিজার হওয়ার পরও পরীক্ষায় অংশ নিয়েছেন, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন