সর্বশেষ

সারাদেশ

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও চুরির মামলায় ছাত্রদল নেতা শরীফুল ইসলাম কারাগারে

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য শরীফুল ইসলামকে ধর্ষণ চেষ্টা, চুরি ও হত্যা চেষ্টার মামলায় (মামলা নং ১০৮/২০২৫) গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে আদালত এ আদেশ প্রদান করে।

আদালত সূত্রে জানা গেছে, শরীফুল ইসলামের বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা, ধর্ষণ চেষ্টা এবং চুরিসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা দায়ের রয়েছে। এসব মামলার মধ্যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় আদালত তাকে আগামী ২২ জুন পর্যন্ত হাজতবাসে রাখার নির্দেশ দিয়েছে।

এছাড়াও সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে আরও একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি সরকারি জমি দখল, এনজিওর আড়ালে কোটি কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

এর আগে গত নভেম্বর মাসে ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জলাশয় দখল করে বালু দিয়ে ভরাট করার অভিযোগ ওঠে শরীফুল ইসলামের বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক নারীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে শরীফুল ইসলাম তাকে মারধর শুরু করে।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন