সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ১ লাখ ২০ হাজার ৯২১ শিশুকে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ২০ হাজার ৯২১ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া শুরু হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ পৌরসভার হলরুমে আনুষ্ঠানিকভাবে এ হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।

সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস।

উদ্বোধনের পর অনুষ্ঠানস্থলে আগত শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান করা হয়। এই টিকাদান কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং এর কারণে শিশু মৃত্যুর ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। তাই শিশুদের সুরক্ষায় নিয়মিতভাবে হাম-রুবেলার টিকা প্রদান করা জরুরি। তিনি অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন