সর্বশেষ

সারাদেশ

শেরপুরে ১ লাখ ৬১ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান ক্যাম্পেইন শুরু

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুর জেলার পাঁচটি উপজেলায় ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ সকালে সুরেন্দ্র মোহন মডেল স্কুলে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা। ক্যাম্পেইনটি আগামী ১০ মে পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার এবং প্রেসক্লাব সভাপতি কাঁকন রেজা প্রমুখ।

সিভিল সার্জন জানান, জেলায় মোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ জন এবং ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশু রয়েছে।

তিনি আরও জানান, জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন