চাঁপাইনবাবগঞ্জে কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৪নং ধাইনগর ইউনিয়নে সরকারি কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ তুলে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) স্থানীয়ভাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মেসার্স মাসুকা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটির কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এতে প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে বক্তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত চাল ও অন্যান্য পণ্য বিতরণে অনিয়ম এবং কার্ডধারীদের মধ্যে বৈষম্যের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
এছাড়া, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।
অনুষ্ঠানটির আয়োজন করেন ১৪নং ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ।
১২২ বার পড়া হয়েছে