সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে কৃষাণীর মৃত্যু

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পেশায় কৃষাণী ও গৃহিনী ছিলেন।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে তিনি ৩ লিটার ডিজেল সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শুরুর মুহূর্তেই তার মৃত্যু হয়। ওই নারীর সঙ্গে থাকা ৩ লিটার ডিজেল তামিম নামে স্থানীয় এক ব্যক্তির কাছে রয়েছে বলে জানা গেছে।

মাছিমদিয়া গ্রামের তামিম বলেন, “ওই মহিলা মাছিমদিয়া পাম্প থেকে ৩ লিটার তেল নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে ভ্যানযোগে জেলা হাসপাতালে নিয়ে যাই। তখনও তিনি জীবিত ছিলেন। চিকিৎসা শুরুর মুহূর্তে তার মৃত্যু হয়।”

নিহতের ভাই নাজমুল ইসলাম বলেন, “আমার বোন লাভলী বেগম একজন কৃষাণী ছিলেন। তার স্বামী ডাব বিক্রি করেন। সকাল ৮টার দিকে আপা বোরো ধানের সেচের জন্য ডিজেল আনতে পাম্পে যান। প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রানি বিশ্বাস জানান, অসুস্থ অবস্থায় ওই ৫০ বছর বয়সী নারীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন