সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে মৎস্য প্রকল্পের বিল দখলের অভিযোগ, থানায় মামলা

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ক্ষমতার অপব্যবহার করে একটি মৎস্য প্রকল্পের বিল দখলের অভিযোগ উঠেছে।

গত ১৪ এপ্রিল উপজেলার নিগুয়ারী ইউনিয়নের নিগুয়ারী গ্রামের নরহুন বিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ২০২৪ তারিখে ১০ বছরের জন্য নিগুয়ারী ইউনিয়নের নরহুন বিল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন স্থানীয় শাহজাহান মিয়া।

অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল শহীদ, নাজমুল, এনামুল ও সাইফুলের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে বিলে বাঁধ নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। এ সময় বিলের ইজারাদার শাহজাহান মিয়া বাধা দিলে তাকে ধাওয়া করা হয়। প্রাণভয়ে তিনি সেখান থেকে পালিয়ে আসেন।

এর আগে দখলচেষ্টার আশঙ্কায় শাহজাহান মিয়া তার বিনিয়োগের কথা বিবেচনা করে এলাকাবাসীর সহযোগিতায় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন, তবে তাতে কোনো ফল আসেনি।

ভুক্তভোগী শাহজাহান মিয়া বলেন, “আমি লাখ লাখ টাকা বিনিয়োগ করে গত ১০ বছর ধরে নরহুন বিলে মাছ চাষ করছি। বিলের মালিকরা আমাকে ইজারা দিয়েছেন। কিন্তু গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর একদল সন্ত্রাসী ও দাঙ্গাবাজ বিলটি দখলের চেষ্টা চালাচ্ছে। মালিকপক্ষ ও স্থানীয়দের জানিয়েও কোনো সমাধান না হওয়ায় আমি পাগলা থানায় অভিযোগ দায়ের করেছি।”

এ বিষয়ে পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তের জন্য এসআই আনোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন