সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর কূপ খনন কাজের উদ্বোধন

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর কূপের খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল এলাকায় এ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ.কে.এম. মিজানুর রহমান এবং বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল নবাব, খনন ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক মি. লাইলিনজেন্টসহ বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকল্প পরিচালক জানান, নির্ধারিত ২১০ দিনের মধ্যে ৩১ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খনন কাজ সফলভাবে শেষ হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে, যা দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, কূপটির খনন ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৯৪ কোটি ২৫ লাখ টাকা (মোট ৫,৯৪২,৫০,০০,০০০ টাকা)। ৫,৬০০ মিটার গভীরতার এ কূপটি দেশের অন্যতম গভীরতম কূপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন