সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে ২১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কাল

মোহাম্মদ সোলায়মান, রাঙ্গামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙ্গামাটি

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের ন্যায় আগামীকাল সোমবার থেকে রাঙামাটিতেও শুরু হচ্ছে ২১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।

এ কর্মসূচির আওতায় জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৬৪,৩৩১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলার ১০টি উপজেলায় মোট ১,২৭২টি টিকাদান কেন্দ্র এবং ৩৫৪টি বিদ্যালয়ে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দেব। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. মামুন এবং ডা. জয়ধন তঞ্চঙ্গা।

অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নয়ন খীসা। তিনি জানান, রাঙামাটিতে এখন পর্যন্ত ১৫টি পরীক্ষার ফলাফল করা হয়েছে, যার সবগুলোই নেগেটিভ এসেছে। সে হিসেবে অন্যান্য অঞ্চলের তুলনায় রাঙামাটি অনেক ভালো অবস্থানে রয়েছে। তবে আত্মতুষ্টিতে না ভুগে সতর্কতার সাথে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, ২০২৮ সালের মধ্যে হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্য নিয়েছে সরকার। সর্বশেষ ২০২০ সালে হাম ও রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল।

আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া এই ২১ দিনব্যাপী ক্যাম্পেইনের প্রথম দুই সপ্তাহ পাড়া-মহল্লায় এবং শেষ সপ্তাহ বিদ্যালয়ে টিকা প্রদান করা হবে। এ সময় অসুস্থ শিশুদের টিকা প্রদান থেকে বিরত রাখা হবে।

এছাড়া জানানো হয়, এ পর্যন্ত ৪৫ হাজার ভ্যাকসিন পাওয়া গেছে এবং ক্যাম্পেইন চলাকালীন সময়ে পর্যায়ক্রমে বাকি ভ্যাকসিন সরবরাহ করা হবে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন