সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় রফিকুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শিবগঞ্জে পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধ নিহত
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় রফিকুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার একাডেমী মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম একই উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রফিকুল ইসলাম সাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন