সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে আম পেড়ে দেওয়ার প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তুষার ইসলাম (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) ভুক্তভোগী ওই শিশুর বাবা বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তুষার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা এলাকার খায়রুল ইসলামের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে একাই খেলা করছিল শিশুটি। এ সময় তুষার তাকে গাছ থেকে আম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন এবং বিষয়টি জানাজানি হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই অভিযুক্ত তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন