সারাদেশ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিজ্ঞান মেলা।
পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা উদ্বোধন
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিজ্ঞান মেলা।
আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফ।
মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ও প্রযুক্তিভিত্তিক নানা স্টল দর্শনার্থীদের ব্যাপক আকর্ষণ করে। উপজেলা পর্যায়ে বিজয়ী ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন