সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, শহীদদের শ্রদ্ধা নিবেদন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের পাশে ২০০১ সালের বড়াইবাড়ী যুদ্ধে শহীদ তিন তৎকালীন বিডিআর সদস্যের স্মরণে নির্মিত স্মৃতিফলকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পুষ্পার্ঘ অর্পণের পর স্থানীয়দের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা শহীদদের স্মরণে স্থায়ী স্মৃতিফলক নির্মাণ এবং দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানান।

উল্লেখ্য, ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), গ্রামবাসী এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেদিন ভোররাতে বিএসএফ বিনা উস্কানিতে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বড়াইবাড়ী গ্রামে অতর্কিত হামলা চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।

পরবর্তীতে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও গ্রামবাসীরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে। তাদের প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। সংঘর্ষে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং ২৬ রাইফেল ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের শহীদ হন। অপরদিকে বিএসএফের ১৬ জন সদস্য নিহত হন।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন