সর্বশেষ

সারাদেশ

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বোর্ড গঠনের দাবি 

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন উপকূলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পৃথক ‘উপকূলীয় বোর্ড’ ও ‘মন্ত্রণালয়’ গঠনের দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

একই সঙ্গে সংগঠনটি তাদের ২১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল বলেন, খাদ্য ও রাজস্ব উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরা জেলা বর্তমানে মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। এর ফলে কর্মসংস্থানের ঘাটতি ও জনবসতি স্থানান্তরের হার ক্রমাগত বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, কৃষি ও অর্থনীতি রক্ষায় আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে। ২১ দফা কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, রেললাইন সংযোগ স্থাপন, ভোমরা ও বসন্তপুর বন্দরকে পূর্ণাঙ্গ করা, মেডিকেল কলেজ চালু, বিশেষ শিল্পাঞ্চল গঠন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসন, এবং জেলা ও পৌরসভার জন্য মহাপরিকল্পনা প্রণয়ন।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল। এতে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ আব্দুল হামিদ, সনাকের সাবেক সভাপতি হেনরি সরদার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিপিবির আবুল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, শ্রমিক নেতা শেখ হারুন অর রশিদসহ আরও অনেকে।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন