সর্বশেষ

সারাদেশ

ঝিনাই নদীর উপর ২৮২ মিটার সেতুর উদ্বোধন করলেন মন্ত্রী

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপি সরকার গঠন করার পর থেকেই মানুষের কল্যাণে কাজ শুরু করেছে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি গুরুত্ব বিবেচনায় নিয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজও শুরু করা হয়েছে।

আজ দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঝিনাই নদীর ওপর ২৮২ মিটার দীর্ঘ গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৮ টাকা। সেতুটি চালু হওয়ায় বাসাইল উপজেলার উত্তরাঞ্চলের প্রায় এক লক্ষাধিক মানুষ সরাসরি টাঙ্গাইল জেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকলিমা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেতু উদ্বোধনের পর মন্ত্রী স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন