সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় কম দামে ওষুধ বিক্রি, ফার্মেসি বন্ধ নিয়ে তোলপাড়

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এক অসহায় ব্যক্তিকে মানবিক কারণে কম দামে ওষুধ বিক্রির জেরে ‘প্রগতি মেডিকেল হল’ নামে একটি পুরোনো ফার্মেসি বন্ধ রাখার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে সমিতির নেতাদের আল্টিমেটামের মুখে ফার্মেসিটি বন্ধ রাখা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বলছেন, মানবিক কারণে সহায়তা করতে গিয়ে যদি ব্যবসায়ীদের এমন শাস্তির মুখে পড়তে হয়, তবে ভবিষ্যতে কেউ আর অসহায়দের পাশে দাঁড়াতে সাহস পাবে না।

প্রগতি মেডিকেল হলের পরিচালক সুদীপ্ত পাল জানান, বৃহস্পতিবার দুপুরে এক ভিক্ষুক তার দোকানে একটি ভিটামিন সিরাপ কিনতে আসেন। নির্ধারিত মূল্য পরিশোধে অক্ষম হওয়ায় মানবিক বিবেচনায় ৩৫০ টাকার ওষুধটি তিনি মাত্র ১০০ টাকায় দেন। এ ঘটনার পরই সমিতির পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয় বলে তিনি অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইব্রাহিম খলিল। তিনি বলেন, সমিতি থেকে কোনো দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে ওই প্রতিষ্ঠান নিজ দায় স্বীকার করে এক দিনের জন্য বন্ধ রয়েছে।

এদিকে, স্থানীয় আরও কয়েকজন ওষুধ ব্যবসায়ী অভিযোগ করেছেন, সমিতির মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তুলে নির্ধারিত মূল্যের নিচে ওষুধ বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে। এর ব্যত্যয় ঘটলে জরিমানার মুখে পড়তে হয়। এক ব্যবসায়ী জানান, আগে এমন অভিযোগে তার কাছ থেকেও বড় অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. কাউসার হামিদ বলেন, কোনো সমিতিরই কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ক্ষমতা নেই। কেউ কম দামে বা বিনামূল্যে ওষুধ বিক্রি করলে সেটি তার ব্যক্তিগত বিষয়। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন