সর্বশেষ

সারাদেশ

রামুতে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের কারণে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাকিব রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঞ্জেখানা ঢালারমুখ আদর্শগ্রাম এলাকায় দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিনের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে তাকিব ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় ও ঋণ সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন।

ধারণা করা হচ্ছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যবর্তী কোনো সময়ে তিনি নিজ কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রামু থানা পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

নিহত ইসমত হোসাইন তাকিব চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মো. মহসিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ রাজারকুল এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, তিনি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। ঋণের চাপ এবং পারিবারিক কলহের কারণে মানসিকভাবে হতাশ হয়ে তিনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
 

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন