সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ছিলাচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার বিলকিস বেগম (নারী) শরীরে ফোঁড়া নিয়ে শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে পরিবারের সদস্যরা বিলকিস বেগমকে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়।

রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে স্বজনরা হাসপাতালে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। পরে খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, রোগীর মৃত্যু ও হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন