সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ধাক্কায় পড়ে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রহিমা বেগমের (৮৫) ছেলে নুরুল গাজী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রহিমা বেগম তার আপন ভাইকে এক কাঁঠা জমি দান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে নুরুল গাজীর সঙ্গে মামা ও মামাতো ভাইদের বিরোধ সৃষ্টি হয়। বুধবার রাতে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রহিমা বেগম ঝগড়া থামাতে এগিয়ে যান। এ সময় ছেলে নুরুল গাজী তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাদল সাহা

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন