সর্বশেষ

সারাদেশ

১৬ বছর পর বৃত্তি পরীক্ষার প্রথম দিনে হিলিতে অনুপস্থিত ৫৬

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১৬ বছর পর দেশব্যাপী শুরু হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় অনুপস্থিত ছিলেন ৫৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে বালক ২৩ জন এবং বালিকা ৩৩ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি ও বেসরকারি মিলে মোট ৬২টি স্কুলের ৪১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে উপস্থিতির হার ৮৭ শতাংশ এবং অনুপস্থিতির হার ১৩ শতাংশ।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাহিলি সরকারি মডেল-১ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সংশ্লিষ্টরা জানান, প্রায় চার মাস পঞ্চম শ্রেণির সিলেবাসের পড়াশোনা বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক কুমার বিক্রম চাকমাকে সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলমকে সদস্য সচিব করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম জানান, পরীক্ষার্থীরা ইতোমধ্যে ষষ্ঠ শ্রেণিতে প্রায় চার মাস ধরে পড়াশোনা করছে। দীর্ঘদিন পঞ্চম শ্রেণির সিলেবাস পড়া বন্ধ থাকায় অনেকে পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষার তারিখ ঘোষণার পর উপস্থিতি বাড়াতে এলাকায় মাইকিং করা হয় এবং শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে অবগত করেন।

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন