সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘পাম্পে তেল নেই’ স্টিকার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী।

অভিযানকালে দেখা যায়, স্টেশনটি ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রেখেছে। তবে স্টোরেজ যাচাই করে সেখানে ৩,২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেনসহ মোট ৩,৯৯২ লিটার জ্বালানি মজুদ পাওয়া যায়।

মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ফিলিং স্টেশনটিকে দ্রুত জ্বালানি বিক্রি কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন