সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান, ২ লাখ টাকা জরিমানা

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও প্রায় ২০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ’র নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পলাশ উপজেলার ঘোড়াশালের মিয়াপাড়া এলাকা এবং পরে টেকপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ ও নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ধারা ১০ ও ১১ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

এছাড়াও অভিযানে অবৈধ গ্যাস সংযোগগুলো তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে প্রায় ৬ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে, যা সরকারি রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্যাসের সঠিক ব্যবহার, অবৈধ সংযোগের ঝুঁকি এবং এর আইনি পরিণতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে অবৈধ কার্যক্রম প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন