সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আসাদ উল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় ঢাকা অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ উল্লাহ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি এলাকার মনির মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী অতিক্রম করছিল। এ সময় আরশিনগর এলাকায় অসতর্ক অবস্থায় রেললাইনের ওপর চলাচল করছিলেন আসাদ উল্লাহ। হঠাৎ ট্রেনের নিচে পড়ে তিনি দেহ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন