সর্বশেষ

সারাদেশ

ফুলপুরে উন্নয়ন কাজে বাধা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ হেনস্তা ও তার কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে এবং উন্নয়ন কাজে বিএনপি নেতার বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও তার কর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠানে তারাকান্দা এলাকায় গেলে মোতাহার হোসেন তালুকদার ও তার কর্মীরা তাকে হেনস্তা করেন এবং তার কর্মীদের ওপর হামলা চালান। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি জানান।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মোতাহার হোসেন তালুকদার তার বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছেন এবং সরকারি কর্মকর্তাদেরও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি।

উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং জানান, হামলার ঘটনার বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।

উল্লেখ্য, গত সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহর কাছে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পরাজিত হন।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন