সর্বশেষ

জাতীয়

সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের ঘোষণা শ্রমমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক—এই উৎসবকে আরও সমৃদ্ধ করতে সাংস্কৃতিক অবকাঠামো শক্তিশালী করা প্রয়োজন।

মঙ্গলবার সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ ও শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে পৃথক বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ ও ‘আনন্দলোক’ এ আয়োজন করে।

মন্ত্রী বলেন, সিলেটের সাংস্কৃতিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করছে। প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য এলাকার তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।

তিনি আরও জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুতই একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এই কমপ্লেক্সে থাকবে সাংস্কৃতিক চর্চা, প্রশিক্ষণ ও শিশু-কিশোরদের বিকাশের জন্য আধুনিক সুযোগ-সুবিধা।

নববর্ষ উপলক্ষে তিনি সবাইকে অতীতের ভুল-ত্রুটি ভুলে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং এ ঐতিহ্য আরও সুদৃঢ় করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

শেষে মন্ত্রী দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
 

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন