সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় উদযাপিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ ১৪৩৩। দিনটি উপলক্ষে সোমবার সকালে চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর সকাল সোয়া ৮টার দিকে চাঁদমারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের কোটমোড়, হাসান চত্বর ও কবরের রোড প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫১টি দল অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি ও খেলাধুলাকে সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি লাঠিখেলা ও হাডুডুর মতো ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, নয়ন কুমার রাজবংশী ও বি.এম. তারিক উজ জামান, এনডিসি আলাউদ্দিন আল আজাদ, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম, আশফাকুর রহমান ও মির্জা শহীদুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন