সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নির্দেশনায় এই অভিযান ৫ এপ্রিল ২০২৬ তারিখে পরিচালিত হয়।

প্রথম অভিযানটি ত্রিশাল থানার নওধার লেকপাড় এলাকায় দুপুর ২টা ১৫ মিনিটে চালানো হয়। এ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় তিন মাদক কারবারি—মোঃ আব্দুর রশিদ (৬৫), মোঃ জাহিদ হাসান (২৪) ও মোছাঃ নাছিমা আক্তার (৫০)—কে গ্রেফতার করা হয়। জানা গেছে, তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

অপর অভিযানে ভালুকা মডেল থানার ডাকাতিয়া দক্ষিণপাড়া এলাকায় বিকেল ৫টায় অভিযান পরিচালনা করে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হেলাল মিয়া (২৮) নামে আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের পুলিশে আস্থা আরও দৃঢ় হয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন