চাঁপাইনবাবগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জের অধ্যক্ষ জনাব মোহা. তরিকুল আলম সিদ্দিকি। তিনি বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক জনাব মো. গোলাম মোস্তফা। সার্বিক পরিচালনায় ছিলেন জেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম আলহাজ মাওলানা মো. মুখতার আলি।
বক্তারা বলেন, পবিত্র কুরআনের হিফজ শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
১২৬ বার পড়া হয়েছে