সর্বশেষ

সারাদেশ

রিকসার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে রিকসার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার ঝর্ণা (৬৬) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

তিনি বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি, দৈনিক সমকালের বালিয়াকান্দি প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা।

সোমবার (০৬ এপ্রিল) সকাল পৌনে ১০ টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্না চত্ত্বর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতের জামাই কাজী হুমায়ুন কবির জানান, সকালে পারিবারিক কাজে তার শাশুড়ি সহ কয়েকজন রাজবাড়ী কোর্টে গিয়েছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা রিকসা যোগে রেলগেটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পান্না চত্ত্বর এলাকায় রিকসার চাকার সঙ্গে তার পরিহিত গলার ওড়না পেঁচিয়ে ঝর্ণা মারাত্মকভাবে আহত হন।

শুধু দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ বেলায়েত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।

এই ঘটনা রাজবাড়ী জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন