রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে ১০ কারবারি গ্রেফতার
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলেন- মোঃ আনোয়ার হোসেন (২৬), পিতা: আবুল কালাম, ভেদভেদী; শিবাশীষ দত্ত (৫০), পিতা: মৃত হরিকমল দত্ত, ডিসি বাংলো এলাকা; নাছির উদ্দিন (৪৫), পিতা: মৃত আমিন কম্পানি, রিজার্ভ বাজার; জাহিদুল আলম (৩৫), পিতা: মৃত মাহাবুব আলম; ইরিন চাকমা (২২), পিতা: সমীর কান্ত চাকমা, যুব উন্নয়ন এলাকা; ইমন চাকমা (১৯), পিতা: সুমন্ত চাকমা, যুব উন্নয়ন এলাকা; সুশান্ত চাকমা (১৮), পিতা: সুমন্ত চাকমা, যুব উন্নয়ন এলাকা; রনেল চাকমা (২২), পিতা: ধন্য চাকমা, মাইচছড়ি, নানিয়ারচর; মোঃ আকাশ (২২), পিতা: মাসুদ রানা, হাসপাতাল এলাকা; এবং মিল্টন বিশ্বাস (৪০), পিতা: মৃত টনু বিশ্বাস, আসামবস্তি, রাঙামাটি।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৬৪ বার পড়া হয়েছে