সর্বশেষ

সারাদেশ

পুলিশের ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী নগরীর এক পেট্রোল পাম্পে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে নিয়মবিরোধীভাবে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করা এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১০,০০০ টাকা জরিমানা করেছেন।

জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে নগরের বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি নগরের কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় ব্যবহার করে গুল গফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসেন। পাম্প কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনে এবং প্রশাসনকে অবহিত করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অপরাধ প্রমাণিত হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯২(১) ধারায় তাকে ১০,০০০ টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণা ও অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন