সর্বশেষ

সারাদেশ

নাটোরে বিশেষ হাম টিকাদান কর্মসূচির উদ্বোধন

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে শহরের রাণী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়া। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সারাদেশে ১০টি জেলার ৩০টি উপজেলাকে হাম সংক্রমণের ঝুঁকিপূর্ণ ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নাটোর সদর উপজেলা অন্যতম। এ প্রেক্ষিতে সদর উপজেলায় ১৮ দিনব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৮টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এর মধ্যে পৌর এলাকায় ৬টি কেন্দ্র ও ২টি সাব-সেন্টার অন্তর্ভুক্ত রয়েছে। সদর উপজেলায় মোট ৩৬ হাজার ২৩৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পৌর এলাকায় রয়েছে ১২ হাজার ১৮০ জন।

প্রতিদিন গড়ে ৩ হাজার ২৯৪ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে পৌর এলাকায় প্রতিদিন ৬০০ জন শিশুকে টিকা দেওয়া হবে।

কর্মসূচির উদ্বোধনী দিনে উপস্থিত অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেন।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন