সারাদেশ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অধিক দামে বিক্রির উদ্দেশ্যে পুকুরে লুকিয়ে রাখা ২০০ লিটার ডিজেল তেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোটালীপাড়ায় পুকুরে লুকানো ২শ' লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
বাদল সাহা, গোপালগঞ্জ
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অধিক দামে বিক্রির উদ্দেশ্যে পুকুরে লুকিয়ে রাখা ২০০ লিটার ডিজেল তেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এই অভিযান পরিচালনা করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী হলেন উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের বাসিন্দা আসমা খাতুন, যিনি নজরুল ইসলামের স্ত্রী।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, অধিক লাভের আশায় আসমা খাতুন ২০০ লিটারের একটি ব্যারেল ভর্তি ডিজেল তেল পুকুরের পানিতে লুকিয়ে রেখেছেন। পরে ঘটনাস্থল থেকে ওই তেল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রমাণের ভিত্তিতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর