সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে রাতের ডাকাতি, ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

স্টাফ রিপোর্টার, ফরিদপুর
স্টাফ রিপোর্টার, ফরিদপুর

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর গ্রামে ব্যবসায়ী বরুন ঘোষ এবং তার ভাই ব্যাংকার শান্ত ঘোষের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া ২ টা থেকে সাড়ে ৩টার মধ্যে ৮-১০ জনের ডাকাতদল মাস্ক পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভাঙচুর করে। তারা প্রায় ১৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুটে নিয়ে গেছে।

বরুন ঘোষের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডাকাতরা ঘরের সমস্ত রুম তল্লাশি করেছে এবং পরিবারের সদস্যদের প্রাণহানির ভয় দেখিয়েছে। শান্তিপ্রিয় এলাকায় এই ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত।

কোতয়ালী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাফর ইকবাল জানান, এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন